আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর :জেলার কালিয়াকৈরের গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের পীর কেবলা বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আধ্যাত্মিক সাধক শাহসুফি মৌ. আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের ২৪তম উফাত দিবস।
এই দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন খানী, আলোচনা, মিলাদ,কিয়াম, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা থেকে গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফেও অনুরুপ অনুষ্ঠান উদযাপন করা হবে।
উল্লেখ্য কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির পিতা শাহসুফি মৌ. আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেব ১৯৯৩ইং সালের এই দিনে তিনি দেশ বিদেশে হাজার হাজার ভক্ত অনুশারীদের কাদিয়ে আশেক মাশেকের মিলনে চলে যান।
