Skip to content

সৌদি থেকে ফিরেছে নির্যাতিত আরো ৪২ নারীকর্মী

বাংলাভূমি ডেস্ক ॥
সৌদি আরবে নির্যাতনের শিকার আরো ৪২ নারীকর্মী দেশে ফিরেছেন। রাত সাড়ে নয়টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। বিমানবন্দরে সাংবাদিকদের তারা জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের দিয়ে কাজ করানো হলেও ঠিক মতো খাবার ও বেতন দেয়া হতো না। এমনকি, মানা হয়নি চুক্তিও, একবাড়িতে কাজের কথা থাকলেও করানো হতো তিন বাড়িতে। অপারগতা জানালে তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ।

কারো পায়ে জুতা নেই, কারো শরীরে আঘাতের চিহ্ণ, আবার কেউ দুঃসহ স্মৃতি নিয়ে খালি হাতেই ফিরেছেন সৌদি আরব থেকে। নির্যাতনের বর্ণনা শুনে মনে হয় কোন বাড়িতে নয়, টর্চার সেল থেকে ফিরেছেন তারা। গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব যাবার পর নির্যাতনের কারণে কয়েক মাসও টিকতে পারেননি অনেকে।

বিমানবন্দরে তারা জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করলেও খাবার ও ঠিক মতো বেতন দেয়া হতো না। এক বাড়িতে কাজের কথা থাকলেও করানো হতো তিন বাড়ির কাজ। অপারগতা জানালে নির্যাতন চালায় খোদ সৌদি কর্তৃপক্ষ পরিচালিত ইমিগ্রেন্ট সেন্টার।

সৌদি আরবে পাঠানো দালালদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

সৌদি আরব থেকে নারী গৃহকর্মীদের দেশে ফিরিয়ে আনতে সহযোগীতা করছে উন্নয়ন সংস্থা-ব্র্যাক। ফেরত আনা গৃহকর্মীদের খাবার ও যাতায়াতের ব্যবস্থাও করছে তারা।

মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত চারশোর বেশি নারী গৃহকর্মীকে দেশে ফেরত আনা হয়েছে। সূত্র: বৈশাখী TV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫