কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় আনন্দঘন পরিবেশে দৈনিক প্রতিদিনের সংবাদের ৬ষ্ঠ বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।
আজ বিকেলে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন গণ-মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ বর্ষ পূর্তি উদযাপন করা হয়।
কাপাসিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রধান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি শ্রী সঞ্জীব চন্দ্র দাস, মোঃ জাকির হোসেন কামাল, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, তপন বিশ^াস, আবু সাইদ, শাকিল হাসান প্রমুখ।
কাপাসিয়ায় প্রতিদিনের সংবাদের ৬ষ্ঠ বর্ষ পূর্তি উদযাপন
আপডেট :July 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
