Skip to content

গাজীপুরে সাংবাদিককে হত্যা চেষ্টা ও মারধোরের মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

রাহিম সরকার
অতিথি প্রতিবেদক ॥
গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোবারক হোসেনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে চিহ্নীত সন্ত্রাসীরা। গত ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের জামতলা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মোবারক হোসেন বাদি হয়ে গত ৯ জুলাই তিন জনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল ভোড়া এলাকার হাসান লস্কর ছেলে রিপন লস্কর(৩৫) ও নুরুল ইসলাম (৩৮) এবং ইসমাইল মিয়ার ছেলে কাশেম ওরফে করাত কাশেম(১৯)।
এ ঘটনার এক মাস গত হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় গত ২২ জুলাই গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় তিব্র নিন্দাসহ অবিলম্ভে আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামীরা বিভিন্ন সময় ভোড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয়সহ সেবন করে অপরাধ মূলক কর্মকান্ড চালাত। এই সমস্ত কর্মকান্ডের কেউ প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকী দিয়া ভয় ভিতি দেখাত। বেশ কিছুদিন যাবত সাংবাদিক মোবারক হোসেনের ছোটভাই ব্যবসায়ি মো.শাহিনকে ক্ষয়ক্ষতি করার হুমকীদিয়ে আসছিল। বিষয়টি শাহিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে তার পরিবারে লোকজনদের খুন জখমের হুমকী দেয়।
গত ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে মোবারক তাঁর বাসা থেকে পেশাগত দায়িত্ব পালনে আদাবৈর জামতলা যাওয়ার পথে পেয়ারা বাগান এলাকার জনৈক মোতালেবের মুদি দোকানে সামনে পৌঁছলে আসামীরা সামুরাই, চাপাতি, লোহার রড ও লাঠি নিয়া তার পথ আটকায় এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। মোবারক এর প্রতিবাদ করলে তাঁকে এলোপাতারি মারধোর শুরু করে। এক পর্যায়ে খুন করার কথা বলে রিপন লস্কর ধারালো ছামুরাই বের করে তাঁকে কোপ দেয়। বাম হাত দিয়ে কোপ ফেরালে মোবারকের হাতের তালুসহ তিনটি আঙ্গুলের রগ কেটে যায়। এ সময় কাশেম তাঁর গলা চেপে হত্যার চেষ্টা করে এবং নুরুল ইসলাম তার প্যান্টের পকেট থেকে মানিব্যাগসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। মোবারকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তার ছোট ভাই শাহিনকে পেলে খুন করার হুমকী দিয়ে আসামীরা চলে যায়।
স্থানীয়রা জানায়, রিপন লস্করসহ আসামীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহু মামলা রয়েছে। তালিকাভুক্ত চিহ্নত সন্ত্রাসী হিসেবে থানায় ছবি সাটানো থাকলেও পুলিশ এদের গ্রেফতার করছে না। থানা পুলিশের সাথে ভাল সম্পর্ক রেখে প্রকাশ্যেই আসামীরা জেলা শহরের মুন্সিপাড়াসহ জয়দেবপুর বাজারে ঘুরে বেড়াতে দেখা যায়।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামী গ্রেফতারে মামলার আইয়ুকে বলে দিয়েছি। তার সাথে কথা বলে যোগাযোগ রাইখেন।
ঘটনার এক মাস পার হলেও আসামী গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উজ্জল জানান, মামলার বাদিতো আমার সাথে যোগাযোগ করে না, যোগা করতে বলবেন, দেখি কি করতে পারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫