কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে মাদরাসার ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব এলাকায় আজ রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই বখাটে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে। কারাদণ্ড দুইজন হলেন মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের হারেজ আলীর ছেলে মো. মহসিন (২৪) ও একই ইউনিয়নের শিংলাব গ্রামের মাজম খন্দকারের ছেলে মো. বাবুল (৩৫)।
জানা যায়, মোক্তারপুর ইউনিয়নের শিংলাব বালিকা দাখিল মাদরাসার এক ছাত্রীকে ওই দুই বখাটে প্রায় সময় মাদরাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। আজ রবিবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানকে অবগত করলে তিনি ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পাঠান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উত্ত্যক্ত করার অপরাধে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কালীগঞ্জে মাদরাসার ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের এক বছরের কারাদণ্ড
আপডেট :July 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
