Skip to content

যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করেছে তালেবান। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে এই বৈঠক হয় বলে জানান এক তালেবান নেতা।

এই বৈঠককে খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। জঙ্গি সংগঠনটির সাথে সরাসরি আলোচনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন নির্দেশনা দেয়ার পর ওই বৈঠকের খবর সামনে এলো।

তালেবানরা বরাবরই দাবি করে এসেছে, তারা শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক।

তালেবানের ব্যাপারে ওয়াশিংটনের নীতির যে পরিবর্তন হচ্ছে এই আলোচনা তারই প্রমাণ। কাতারে এই বৈঠকের বিষয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫