আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি সরকারি ভবনে বেশ কয়েকজিনকে জিম্মি করেছে জঙ্গিরা। ধারণা করা হচ্ছে ভবনের ভেতরে অন্তত ৪০ জন জিম্মিদশায় আছে।
মঙ্গলবার জালালাবাদে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের প্রবেশ পথে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। পরে ভেতরে প্রবেশ করে তার সাথে থাকা ২ জন। এর কিছু পরে ভবনের বাইরে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় কয়েক জন।
হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সম্প্রতি এই শহরে নিজেদের উপস্থিতির জানান দেয় ইসলামিক স্টেট জঙ্গিরা।
