Skip to content

প্রিয়াঙ্কার বদলে সালমানের নায়িকা ক্যাটরিনা

বিনোদন ডেস্ক ॥
নতুন প্রেমে জড়িয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই নিজের বাগদানটাও সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই বলিউড তারকা। আর সে কারণে স্বেচ্ছায় সরে এসেছেন সালমান খানের পরবর্তী ছবি ‘ভারত’ থেকে।

আর তাতে বেশ চটেছেন সালমান। তবে প্রিয়াঙ্কার জন্য আটকে নেই ছবির কাজ। চলছে সব প্রস্তুতি। এদিকে বদলে গেছে ছবির নায়িকাও। সালমান খান তার নতুন ছবির নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফকেই বেছে নিয়েছেন।

বলিউড সূত্রের খবর, এরই মধ্যে ক্যাটের সঙ্গে সল্লুর আলোচনা শেষ হয়েছে। ক্যাটরিনাও সম্মতি দিয়েছেন ‘ভারত’ ছবিতে কাজ করবেন। সোমবারে এক টুইটার বার্তায় সালমান ‘ভারত’ ছবির টিমে ক্যাটরিনা কাইফকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে এই দুই তারকা ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ব্যবসা সফল ছবি উপহার দেয়ায় পরিচালক আলী আব্বাস জাফর এই জুটির ওপরই প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ বলছেন প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোটা ‘ভারত’ ছবির জন্য সৌভাগ্যই বয়ে আনলো। আবারও এক হয়েছেন সালমান-ক্যাটরিনা জুটি। সূত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫