Skip to content

গাজীপুরে ট্রাককে পিকআপের ধাক্কা, নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে আটকে থাকা ট্রাকের পেছনে মাছ বোঝাই পিকআপের ধাক্কা লেগে লালচাঁন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ মাছ ব্যবসায়ী।

রোববার (০৫ আগস্ট) ভোর সোয়া ৫টায় সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লালচাঁন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাঘাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।

আহতরা হলেন, শফিকুল ইসলাম (৩০), নয়ন মিয়া (৩০), জুলফিকার (৩০), শফিকুল আলম (২৮) ও স্বপন (৫২)। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মহাসড়কে আটকে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা লেগে লালচাঁন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫