Skip to content

কালীগঞ্জে যুবককে শ্বাসরোদ্ধ করে হত্যার অভিযোগ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের পিয়াস নন্দী (১৯) নামে এক যুবককে শ্বাসরোদ্ধ অবস্থায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার বিকেলে চক জামালপুর বারৈপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী ঘেঁষা শ্মশানখলার উত্তরপাশের্^ কড়াই গাছের নিচ থেকে ওই যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত পিয়াস নন্দি চক জামালপুর বারৈপাড়া এলাকার মৃত মৃদুল নন্দির ছেলে। সে খলাপাড়া এলাকায় এবিএল কোম্পানীতে কাজ করতো।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন আহমেদ খান বলেন, নিহত পিয়াসকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলার নিচে আঘাতের কালো দাগের চিহৃ রয়েছে। তার ডান কান দিয়ে রক্ত বের হয়। এই সংক্রান্ত বিষয়ে সন্দেহজনক দুইজন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাহাদুরসাদী ইউনিয়ন খলাপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে ফারুক (২৫) ও বাশাইর গ্রামের হযরত আলীর ছেলে হারুন (২২)।
নিহতের চাচাতো ভাই শুভ জানায়, গত শনিবার এবিএল কোম্পানীর কাজ শেষ করে সন্ধ্যায় বের হয়ে বাড়িতে ফিরে যায়। সন্ধ্যার পর কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল রবিবার দুপুরে এ সংক্রান্ত বিষয়ে নিহতের বড় ভাই পাভেল নন্দি বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। বিকেলে তার মৃতদেহ শ্মশানখলার উত্তরপাশের্^ কড়াই গাছের নিচে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫