Skip to content

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে বিএনপি-জামায়াত

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বিএনপি-জামায়াত বহন করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী : জাতীয় শোক দিবস’ উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি-অগ্রগতি-প্রগতি বিএনপি-জামায়াত সহ্য করে না। এরা সুযোগ পেলেই মিথ্যাচার করে, গুজব রটিয়ে, উসকানি দিয়ে দেশে সংঘাত-সংঘর্ষ তৈরির অপচেষ্টা চালায়।

ইনু বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিশুদের নিষ্পাপ পবিত্র আন্দোলনকে বিএনপি-জামায়াত গুজব রটিয়ে, উসকানি দিয়ে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছিল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, অ্যাড. হাবিবুর রহমান শওকত প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫