Skip to content

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ৩৩০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। গত সাত দিনে রেললাইনে দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হলো।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হারুন অর রশিদ প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, সকালে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, তিনি রেললাইনে বসে ছিলেন। ট্রেন আসার বিষয়টি টের না পেয়ে কাটা পড়েন। লাশ উদ্ধার করে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।
১ আগস্ট বিকেলে উপজেলার গারারণ এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের ধাক্কায় শহীদুল ইসলামের (২৭) মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টায় একই গ্রামে ট্রেন থেকে পড়ে মনিরুল ইসলামের (২৫) মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫