কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি, পিআইবি’র চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর শহীদ ময়েজউদ্দিন রোডে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গোলাম সাওয়ারকে সুস্থ সবল দান করার জন্য আল্লাহপাকের নিকট বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। আল্লাহপাক যেন সম্পাদককে দ্রুত সুস্থ করে সবার মাঝে ফিরে আনেন এমন কামনা করে মাদ্রাসার শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে দোয়া করেন।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম খন্দকার, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলী, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পনির, দৈনিক বাংলাভূমি পত্রিকার কালীগঞ্জ ব্যুরো প্রধান মো. আরিফ হোসেন, মুনশুরপুর বাইতুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ অলি উল্লাহ, মুনশুরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোকারম হোসাইন, সাংবাদিক বিল্লাল হোসেন, নুর মোহাম্মদ শেখ কাজল, মো. সাজ্জাত হোসেন ও মুনশুরপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী প্রমুখ।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক অ্যারন উংয়ের তত্ত্বাবধানে গোলাম সারওয়ারের চিকিৎসা চলছে। শনিবার সকালে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে গোলাম সারওয়ারকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়।
গোলাম সারওয়ারের রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে দোয়া মাহফিল
আপডেট :August 7, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
