Skip to content

‘ভারত-মিয়ানমার বয়স্ক ও বাতিল গরু আমাদের দেশে পাঠায়’

বাংলাভূমি ডেস্ক ॥
ভারত ও মায়ানমার থেকে গরু কোরবানির অনুপযোগী বলে মন্তব্য করেছন প্রাণি সম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ পরিচালক ডা. হালিম। ওইসব দেশ থেকে এখানে কোনো ফিমেল বা স্ত্রী গরু আসে না, যা আসে তা সবই বাতিল বলদ। বিদেশ থেকে আসা গরু কতটা স্বাস্থ্য সম্মত এবং কোরবানির উপযোগি এ বিষয়ে তিনি বলেন, বিদেশিরা বিশেষ করে ভারতীয়রা বয়স্ক এবং রিজেক্ট (বাতিল) গরু ছাড়া আমাদের দেশে পাঠায় না। এসব গরু মাংস এবং কোরবানি কোনো দিক দিয়েই ভালো না।

বর্তমানে দেশে যে পরিমাণ গরু আছে তাতে কোরবানির জন্য ভারত বা মিয়ানমারের গরুর কোনো দরকার নেই। তবুও এখনো ভারত ও মিয়ামার থেকে বাংলাদেশে দেড় লাখ গরু এসে থাকে। এস গরু বাংলাদেশের ঢোকার সময় সঙ্গে করে রোগবালাইও নিয়ে আসে। সীমান্তের করিডোর বা স্টেশনগুলোতে কাস্টমের সহায়তায় এসব পশু পরীক্ষা নিরিক্ষা করেই দেশে প্রবেশ করানো হয়। আগে একটি প্রকল্পের আওতায় প্রাণি সম্পদ অধিদপ্তরের কুয়ারেন্টাইনের (সঙ্গনিরোধ) ব্যবস্থা ছিল। কিন্তু প্রকল্প মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন প্রাণি সম্পদ অধিদপ্তরের কোনো প্রাণি সঙ্গনিরোধ উইং নেই। আগে ব্যাপকভাবে আসলেও গত কলেক বছর ধরে দেশে কোরবানিতে বিদেশি গরুর ব্যবহার ক্রমান্বয়ে কমেছে। অনেকেই এখন স্থানীয়ভাবে উৎপাদিত গরু মোটাতাজাকরণের গরু কোরবানি দিতেই সচ্ছন্দ বোধ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫