Skip to content

লেগুনা চাপায় পথচারী নিহত, লেগুনায় আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানি এলাকায় লেগুনা চাপায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে নলজানি এলাকার ঢাকা-গাজীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ জনতা লেগুনায় আগুন ধরিয়ে দেয় এবং চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। আটক চালক মো. করিম (২০) ময়মনসিংহের গাফরগাঁও থানার জিরানীবাজার এলাকার সিদ্দিকের ছেলে।

জয়দেবপুর থানার এসআই মিলাদুন্নবী ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে নলজানি এলাকায় জয়দেবপুরগামী লেগুনা পথচারী ওই ব্যক্তিকে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা লেগুনা চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং লেগুনায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫