Skip to content

গাজীপুরে কভার্ডভ্যান মারল নারী শ্রমিক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অগাস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় শাহজালাল ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমা বেগম (৪০) বরিশালের বাকেরগঞ্জ থানার হারুন শরীফের স্ত্রী। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সুয়েটার কারখানার শ্রমিক ছিলেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. কাওসার আলমের ভাষ্য, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান সালমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫