Skip to content

বিবারের বিয়ে চাইছেন না সেলেনা!

বিনোদন ডেস্ক ॥
পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজের প্রেমের গল্পটি কারো অজানা নয়। তবে এখন তা অতীত। হেইলি বাল্ডউইনকে বিয়ে করতে চলেছেন বিবার। এমনকি তাদের বাগদানও হয়ে গেছে। কিন্তু বিবার-হেইলির বিয়েটা হোক, তা নাকি চাইছেন না সেলেনা।

একটি সূত্রের বরাত দিয়ে পশ্চিমা একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেলেনা অন্তরের অন্তস্থল থেকে চাইছেন এবং প্রার্থনা করছেন যেন হেইলির সঙ্গে বিবারের বিয়ে না হয়। বিবারের সঙ্গে দিনগুলোতেই বেশি হাসি-খুশি থাকতেন সেলেনা। তাই চাইছেন, বিবারকে হেইলি নয়, তিনিই বিয়ে করবেন। এ গায়িকা মনে করছেন, যত বেশিদিন বিবার-হেইলি বাগদান অবস্থায় থাকবেন তাদের বিয়ের সম্ভাবনা ততই কমতে থাকবে। তবে তিনি ভয় করছেন, বিবারের বিয়ে তার মনকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলবে।

এর আগে বিবারের সঙ্গে ব্রেকআপের পর একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সেলেনা বলেছিলেন, ‘আমি হাঁপিয়ে উঠেছি। সত্যি বলতে আমার পক্ষ থেকে এখানেই সমাপ্তি। আমি তার স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে সবসময় চিন্তা করি। কিন্তু এখন থেকে আর করব না। আমার কাছে মনে হতো, বয়স ১৮ হয়েছে, আমার একটি বয়ফ্রেন্ড আছে, দুজনকে একসঙ্গে দেখতেও অনেক সুন্দর লাগে। আমাদের এটি ভালো লাগত। তারপর আমার হৃদয় ভাঙল এবং এরপর আমি এটিকে গুরুত্ব দিয়েছি। কেউ বুঝতে পারছিল না কী হচ্ছে, কিন্তু একেকজন একেক কথা বলেছে। মনে হচ্ছিল, দেয়ালে মাথা ঠুকি। আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব।’

সেলেনার এমন ভাবনা হলেও হেইলি কিন্তু সবসময়ই নিরাপত্তাহীনতায় ভুগেছেন। বিবারের সঙ্গে বাগদানের পর হেইলির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘হেইলি সবসময়ই সেলেনাকে নিয়ে ভয়ে ছিলেন। তার মনে হতো, বিবারের জন্য সেলেনার ভালোবাসা আবার জেগে উঠতে পারে এবং তখন আবার তিনি ফিরে আসতে চাইতে পারেন। হেইলি বিবারকে ভালোবাসেন, তিনি এটিও খুব ভালো করেই জানেন যে, বিবার প্রথমে সেলেনাকেই ভালোবেসেছেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫