Skip to content

গাজীপুরের নতুন পুলিশ সুপারকে বরণ করল গাজীপুর জেলা ও অনলাইন প্রেসক্লাব

মোঃ জাকারিয়া

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের নতুন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে ফুল দিয়ে বরণ করেছে গাজীপুর জেলা প্রেসক্লাব ও গাজীপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সহ-সাধারণ সম্পাদক জাহিদ বকুল, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সহ-সভাপতি শাহীন আহমদ, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এমইউ আহমেদ ভূইয়া রিমন, গাজীপুর জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী আজগর খান পিরু, নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন, মোঃ আব্দুর রহমান, মোঃ মনির হোসেন মানিকসহ অনেকে।

গাজীপুর প্রেসক্লাব’র একাংশের নাম পরিবর্তন
প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর: অদ্য (সোমবার) এক জরুরী সভায় গাজীপুর প্রেসক্লাব হাবিবুল্লাহ সরণির নাম সংশোধন করে গাজীপুর জেলা প্রেসক্লাব করা হয়েছে। সম্প্রতি গঠিত গাজীপুর মেট্রোপলিটন এলাকার সকল থানায় আলাদা আলাদা প্রেসক্লাব হওয়ার প্রেক্ষিতে গাজীপুর জেলার সকল প্রেসক্লাবকে সঙ্গে নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি সমন্বিত প্রয়াস এটি। এখন থেকে গাজীপুর জেলা/ উপজেলা/মহানগরে অবস্থিত সকল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পদাধিকার বলে গাজীপুর জেলা প্রেসক্লাবের সদস্য থাকতে পারবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫