Skip to content

শহিদুল আলমের মুক্তি দাবি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের

বাংলাভূমি ডেস্ক ॥
কারান্তরীণ ফটো সাংবাদিক শহীদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ২৮ আগস্ট মঙ্গলবার যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজের খালার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে কারাগারে শহীদুল আলমের আটক থাকা ‘খুবই বিরক্তিকর যা অবিলম্বে সমাপ্ত হওয়া উচিৎ’ বলে মনে করেন টিউলিপ সিদ্দিক।

দ্য টাইমস বলছে, শহীদুল আলমকে আটকের ঘটনায় আন্তর্জাতিক নিন্দার ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হলেন টিউলিপ সিদ্দিক। ইতোপূর্বে তার কারামুক্তির আহ্বান জানানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন নোবেল বিজয়ী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক এবং ধনাঢ্য ব্যবসায়ী।

প্রতিবেদনে বলা হয় টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে। আশা করি আমাদের পররাষ্ট্র দফতর থেকে এমন একটি বার্তা পাঠানো হবে যা বন্ধুপ্রতীম হিসেবে দেখা যায়।

.

এর আগে ড. মোহাম্মদ ইউনুস এবং অর্মত্য সেনসহ ১১ জন নোবেলজয়ী গত সপ্তাহের শেষের দিকে শহীদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন। তবে দ্য টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, টিউলিপ সিদ্দিকের দাবির বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনও শীর্ষ পর্যায়ের নেতা মন্তব্য করতে রাজি হননি।সূত্র: দি টাইমস/ বাংলা ট্রিবিউন

https://www.thetimes.co.uk/edition/news/mp-urges-aunt-to-release-bangladesh-photographer-w9tgs0svw

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫