Skip to content

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উত্তর সালনা এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে পিকআপের সংঘর্ষে ফজলুর রহমান বাদল (২৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. অহিদুজ্জামান জানান, ভোরে উত্তর সালনা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের পেছনে ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় পিকআপের সামনে বসে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫