Skip to content

জন্মদিনে স্বামীর চুমুতেই আপ্লুত নেহা

বিনোদন ডেস্ক ॥

বলিউড যখন সোনম কপূরের বিয়ে নিয়ে মেতে ছিল ঠিক তখনই চুপচাপ বিয়ে করে ফেলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া। সাবেক ক্রিকেট তারকা বিষেণ সিংহ বেদির ছেলে, মডেল ও অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে সারেন নেহা।

সম্প্রতি জানা গেছে, নেহা অন্তঃসত্ত্বা। এছাড়া অঙ্গদ বেদির ইনস্টাগ্রামের আরও একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখান থেকেই জানা যায়, ২৭ আগস্ট নেহার জন্মদিন।

এ যুগল বর্তমানে রয়েছেন মরিশাসে। সেখানেই জন্মদিন উদডাপন করেন তারা। মরিশাসের সাগর পাড়ে নেহা-অঙ্গদের একটি চুম্বনরত ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনটিও বেশ রোম্যান্টিক। অঙ্গদ লিখেছেন ‘হ্যাপি বার্থডে মাই ওয়ার্ল্ড, মিসেস ধুপিয়া বেদি’।

স্বামীর জন্মদিনের শুভেচ্ছার প্রত্যুত্তরে নেহা তাকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, এই জন্মদিন তাদের বিয়ের পরে প্রথম হলেও ভবিষ্যতে আরও আসবে।

এর আগে নিজের মা হতে চলার খবর প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদের সঙ্গে তার বেবি বাম্পের ছবি পোস্ট করে নেহা ক্যাপশনে লিখেছেন, ‘এটা একটা নতুন শুরু’। অন্যদিকে অঙ্গদ তার সোশ্যাল সাইটে লিখেছেন, ‘গুজব হলো সত্যি’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫