Skip to content

শাহরুখের ছেলের নায়িকা হচ্ছেন শ্রীদেবীর মেয়ে

বিনোদন ডেস্ক ॥

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে নাকি এবার জুটি বাঁধতে চলেছে নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। বলিউড পাড়ায় উড়ছে সেই খবর। আর সুপারহিট দুই তারকার সন্তানদের এক সঙ্গে বড় পর্দায় নিয়ে আসছেন করণ জোহর।

খুশি, আরিয়ানই শুধু নয়, এর আগেও বহু তারকা সন্তানের বলিউডে অভিষেক করিয়েছেন করণ জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারও করণের হাত ধরেই বলিউডে এসেছেন। করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এবার পা রাখবে জাহ্নবীর বোন খুশি।

বনি কাপুরের কাছ থেকে তার দুই মেয়ের দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রয়াত নায়িকা শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। খুশির জন্য ভালো চিত্রনাট্য তৈরি করছেন করণ। আর খুশির বিপরীতেই শাহরুখ পুত্রকেও আনছেন নতুন চমক হিসেবে। পুরো বিষয়টি এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। অফিসিয়ালি জানা যাবে আরও কিছুদিন পরে।

সব মিলিয়ে বলিউডের তারকা সন্তানদের অভিভাবকের ভূমিকা পালন করে চলেছেন করণ জোহর এমনটাই মনে করেন অনেকেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫