কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার বাঘিয়ার গোরদানিয়ার টেক থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম ৫৭টি গজারী গাছ জব্দ করেছেন। বুধবার বেলা দুইটার দিকে তড়িগড়ি করে কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই অতি গোপনে উপজেলা পরিষদ চত্বরে নাম মাত্র নিলাম দেখিয়ে গাছ গুলো ৫০ হাজার টাকায় বিক্রয় করেছেন।
জানাযায়, উপজেলার বাঘিয়া, ভূলেশ্বর, দেওনা সহ বিভিন্ন মৌজার সরকারী বন উজার করে অবৈধ কাঠ পাচারকারী চক্রের মূল হোতা হারুন সিকদার ওরফে গজারী হারুন দীর্ঘ দিন যাবত রাতের আধারে পাচার করছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে বন বিভাগের কাঠ পাচারের অভিযোগে একাধিক মামলাও রয়েছে। জব্দকৃত গজারী কাঠ গুলো পাচারকারী হারুনের হলেও প্রকাশ্যে নিলাম ডাকে অংশ গ্রহণ করেন এবং নাম মাত্র মূল্যে গাছ গুলো কিনে নেয়। অথচ এলাকায় ব্যাপক প্রচার আছে জব্দকৃত কাঠ গুলো হারুন ও তার লোকজন রাতের আধারে সরকারী গজারী বন থেকে কেটে পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। রাত বারোটার দিকে গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে এলাকাবাসি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে উল্লেখিত গজারী গাছ জব্দ করেন। পরে গাছ গুলো উপজেলা পরিষদে নিয়ে আসেন। গজারী গাছ গুলো বন বিভাগের কাছে হস্তান্তর না করে রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন চত্বরে নিলাম ডাকের ব্যবস্থা করেন। কাঠ পাচারকারী গজারী হারুন, তার সহযোগি কাশেম, জুয়েল, সবুজ ও উপজেলা নির্বাহী অফিসের মালি আইবুর নিলাম ডাকে অংশ গ্রহণ করে। গজারী হারুন নিলাম ডাকে সর্বোচ্চ মূল্য ৫০ হাজার টাকা দিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারমিট ছাড়া মজুদকৃত গজারী গাছ জব্দ করে বন বিভাগে হস্তান্তর না করে নিলাম ডাকে অভিযুক্ত চোরাকারবারি গজারী হারুনের নিকট বিক্রয়ের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কোন সদোত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, গাছ গুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং হারুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।
কে এই গজারী হারুন ?
উপজেলার ভূলেশ^র বালুচড়া গ্রামের মৃত ফাইজ উদ্দিনের পুত্র হারুন । তার ডাক নাম গজারী হারুন। তার বিরুদ্ধে এলাকার উঠতি বয়সী যুবকদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা, গরু ব্যবসায়ী রশিদকে গুম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, নারী নির্যাতন, সাধারণ মানুষকে নানা ভাবে ভয়-ভীতি, হুমকী, চুরি, ডাকাতি ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলতে সাহস পায়না। এই সেই হারুন দম্ভ করে প্রকাশ্যে বলে বেড়ায় ‘আমি যা করি, সবাইকে ম্যানেজ করেই করি’
কাপাসিয়ায় বন বিভাগের গজারী গাছ নিলাম দিচ্ছেন উপজেলা প্রশাসন
আপডেট :August 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
