Skip to content

বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দিয়েই ক্ষান্ত হননি; যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন: সবুজ

আবুবকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দিয়েই ক্ষান্ত হননি; তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। ঠিক সেইমুহূর্তে দেশকে, বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী চক্র স্বপরিবারে জাতির জনককে নির্মম ভাবে হত্যা করে মুজিব পরিবারের নাম বাংলার মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারা তা করতে পারেনি। জনগণকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব তা রুখে দিয়েছে। আওয়ামীলীগের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।
আজ বুধবার বেলা ২টায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: ইকবাল হোসেন সবুজ শ্রীপুরের জৈনাবাজার এলাকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

শ্রীপুর উপজেলার টেলিহাটি ও গাজীপুর ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামছুল আলম প্রধান। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাফি উদ্দিন মোড়ল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা মোশাররফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, টেলিহাটি ইউপি চেয়ারম্যান আঃ বাতেন সরকার, জেলা আওয়ামী নেতা আমির হামজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডঃ মোশারফ হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী নেতা মাহতাব উদ্দিন, সিরাজুল ইসলাম, দুলাল বিএসসি, আইয়ুব হাসান ভূইয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন আজাহার হোসেন তালুকদার। আলোচনা ও মিলাদ শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫