মীর মাসুদ করিম
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: ঐতিহ্যবাহী গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংক লিমিটেডের কোন শাখা না থাকায় গ্রাহকরা দীর্ঘদিন যাবত সুনির্দিষ্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি পাশর্^বর্তী কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলা সহ আশপাশের কোথাও জনতা ব্যাংকের শাখা নেই। জনতা ব্যাংক দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক হওয়া সত্ত্বেও এ এলাকার মানুষ জনতা ব্যাংকের কোন শাখার সাথে লেনদেন করতে পারছে না। অনেক সময় বাধ্য হয়ে অন্য ব্যাংকের মাধ্যমে লেন-দেন করতে চাইলে গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হয়।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, প্রথম এর্টনি জেনারেল ফকির সাহাব উদ্দিন, সাবেক মন্ত্রী ফকির আব্দুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্, বিচারপতি শাহ্ আবু নঈম মোমিনুর রহমানের মত শত শত গুণীজন এ এলাকায় জন্মগ্রহণ করেছেন। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এ এলাকার গুরুত্ব অপরিসীম। ৪ লাখ মানুষের বাসযোগ্য কাপাসিয়ার প্রায় ৪০/৫০ হাজার মানুষ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাকুরী করছে। গড়ে প্রতি পরিবারে ১/২ জন করে বিদেশে চাকুরী করছে।
কাপাসিয়ার রাজনৈতিক সচেতন মানুষ প্রায় পঁচাত্তর ভাগ শিক্ষিত। এখানে ১৮৬টি প্রাথমিক বিদ্যালয়, ৭৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কলেজ, ৪টি কারিগরি কলেজ সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এ এলাকার অসংখ্য মানুষ চাকুরী করছে। কাপাসিয়া উপজেলা শহর সহ প্রায় শতাধিক গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। বৈদেশিক মূদ্রা আয়ের দিক থেকে কাপাসিয়া দেশের শীর্ষে রয়েছে। উপজেলা শহরে বর্তমানে শত শত গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কাপাসিয়া আম, কাঁঠাল, আনারস, পেয়ারা সহ বিভিন্ন মৌসুমী ফলের জন্য বিখ্যাত।
বর্তমানে কাপাসিয়াতে সোনালী, অগ্রণী, কৃষি ব্যাংক ছাড়াও আল-আরাফাহ্, মিউচ্যুয়াল ট্রাষ্ট, সাউথ-ইষ্ট, ইসলামী ব্যাংক, ব্র্যাক, ইউসিবিএল, আইএফআইসি, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক রয়েছে। অথচ জনতা ব্যাংকের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও এখানে কোন শাখা গড়ে উঠেনি। বেসরকারী ব্যাংক গুলোর নানা ছলচাতুরীর ফাঁদে পড়ে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পড়েছে। তাদের দৌরাত্বের কারণে কাপাসিয়াতে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশাসহ প্রথম সারির প্রায় ২০টি বেসরকারী সেবাসংস্থা (এনজিও) রয়েছে। অন্যান্য ব্যাংক গুলোর দৌরাত্বের কারণে বিদেশে অবস্থানরত চাকুরীজীবীরা আতœীয়-স্বজনদের নিকট বেসরকারী সংস্থার মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন। দেশের যে কোন এলাকার চেয়ে কাপাসিয়ায় রেমিট্যান্সধারীর সংখ্যা অনেক বেশী।
জনতা ব্যাংকের পল্লী ঋণ, কাঁচা চামড়া ক্রয়-বিক্রয়, কমার্শিয়াল রিয়েল এস্টেট ঋণ, একক গৃহ নিমার্ণ ঋণ, এপার্টমেন্ট ক্রয় ঋণ, গাভী পালন ঋণ, কনজ্যুমারস ফাইন্যান্সিং, বিশেষায়িত ঋণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁত ঋণ ইত্যাদি থাকা সত্ত্বেও এ এলাকার সাধারণ মানুষ জনতা ব্যাংকের যে কোন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এই সুযোগে স্থানীয় ব্যাংক ও এনজিও গুলো মনোপলি ব্যবসা করে যাচ্ছে বলে ব্যাপক প্রচার আছে।
এছাড়া শুরু থেকেই উপজেলা পর্যায়ে একক ভাবে সোনালী ব্যাংকের উপর কিছু সুনির্দিষ্ট লেনদেনের দায়িত্ব থাকায় তাদের ভীষণ চাপের মধ্যে থাকতে হয়। বিশেষ করে ঈদের সময় সরকারী-বেসরকারী বেতন ভাতা, পেনশন ভাতা, ঠিকাদারী বিল, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, হিজড়া ভাতা সহ নানা ধরনের লেনদেনে গ্রাহকদের চরম ভোগান্তি ও হয়রানীর স্বিকার হতে হয়। সেই শুরু থেকেই এবং বর্তমানে সোনালী ব্যাংকটিতে একটি সরু গলির ভিতর দিয়ে যাতায়াত করতে হয়। যা অনেকাংশে ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তাহীন। এছাড়া ব্যাংকের সামনে মোটরবাইক, গাড়ি, রিক্সা রাখার মত যথেষ্ট জায়গা না থাকার কারণে গ্রাহকদের হয়রানি হতে হয়।
এব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, প্রতি মাসে কোটি কোটি টাকার লেনদেন একক ভাবে সোনালী ও অগ্রণী ব্যাংকের উপর থাকায় গ্রাহকরা চরম হয়রানীর স্বিকার হচ্ছেন। জনতা ব্যাংকের শাখা কাপাসিয়াতে খুবই জরুরী। এ এলাকায় জনতা ব্যাংকের শাখা খোলা হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি স্বাপেক্ষে সরকারী কিছু ফান্ড স্থানান্তর করলে গ্রাহক হয়রানী অনেকাংশে দূর করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন, শুরু থেকেই উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সোনালী ব্যাংক সরকারী সব ধরনের লেনদেন করে আসছে। বেশ কিছু বেসরকারী ব্যাংক একক ভাবে মুনাফা অর্জন করছে। অথচ সরকারী ব্যাংক গুলো আরো তৎপর হলে তারাও লাভবান হতো। কাপাসিয়াতে জনতা ব্যাংকের শাখা নাই। বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে জনতা ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের নানামূখি সেবা প্রদান করতে পারে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, প্রতিনিয়ত সাধারণ মানুষদের ব্যাংকে গিয়ে হয়রানীর অভিযোগ শুনতে হয়। এতগুলো বেসরকারী ব্যাংক থাকা স্বত্বেও এখানে জনতা ব্যাংকের কোন শাখা নেই। জনতা ব্যাংক দেশের একটি শীর্ষ স্থানীয় ব্যাংক । দেশ জুড়ে এর সুনাম রয়েছে। এখানে জনতা ব্যাংকের শাখা হলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
কাপাসিয়ায় ‘জনতা ব্যাংক’র শাখা না থাকায় গ্রাহক সেবা বঞ্চিত
আপডেট :August 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
