Skip to content

যুক্তরাষ্ট্র ওপেন থেকে মারের বিদায়

স্পোর্টস ডেস্ক ॥

সময়টা মোটেই ভালো যাচ্ছে না অ্যান্ডি মারের। চোট-ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন লাইমলাইটের বাইরে থেকে অবশেষে খেলতে এসেছিলেন যুক্তরাষ্ট্র ওপেনে। তবে আসরটির দ্বিতীয় রাউন্ডেই ফার্নান্দো ভারদাস্কোর কাছে হেরে বিদায় নিতে হলো সাবেক পুরুষ টেনিসের নাম্বার ওয়ানকে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটেই ৭-৫ গেমে ৩১তম বাছাই স্প্যানিশ তারকা ভারদাস্কোর কাছে হেরে যান মারে। তবে পরের সেটেই ৬-২ গেমে জিতে ঘুরে দাঁড়ান তিনি। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেট বৃটিশ এই তারকা যথাক্রমে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন।

১৩ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে মারের অভিষেকের পর এবারই প্রথম এত দ্রুত বিদায় নিলেন তিনি। যেখানে এই স্টেডিয়ামেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন মারে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫