Skip to content

সবার বয়স বাড়ে বুফনের কমে!

স্পোর্টস ডেস্ক ॥

সবার বয়স বাড়ে। গিয়ানলুইগি বুফনের কমে! চল্লিশে চালশে হওয়ার বদলে উল্টো বুফনের ধমনীতে যৌবন গর্জন। ইতালির কিংবদন্তি গোলকিপার নিজেই জানালেন, পাঁচ বছর আগের চেয়ে এখন ঢের ভালো অবস্থায় আছেন তিনি। ফিটনেসের পাশাপাশি পারফরম্যান্সের ধারও নাকি বাড়ছে।

মানুষটা বুফন বলেই দাবিটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ক্যারিয়ারের শুরুতে খেলেছেন জর্জ উইয়াহর বিপক্ষে। আর এখন লাইবেরিয়ান কিংবদন্তির ছেলে টিমোথি উইয়াহ তার সতীর্থ! তিনটি প্রজš§কে মন্ত্রমুগ্ধ করে রাখা বুফন ৪০ বছর বয়সে জুভেন্টাসকে বিদায় জানিয়ে যোগ দিয়েছেন সময়ের অন্যতম সেরা ক্লাব পিএসজিতে। সেখানেও তিনি দলের এক নম্বর গোলকিপার। এই বয়সেও ক্যারিয়ারে ভাটার টান না লাগাটা বিস্ময়কর।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বুফন যা বললেন, সেটা আরও বিস্ময়কর, ‘৩৫ বছর বয়সের বুফনের সঙ্গে আজকের বুফনের তুলনা করলে আমি বলব এখন আমি অনেক ভালো অবস্থায় আছি। আপনি হয়তো বলবেন, এটা অসম্ভব। আমিও তাই বলব। কিন্তু নিজের ভেতরে আমি অনুভব করি, পাঁচ, ছয় বা সাত বছর আগের চেয়ে আমি ভালো বোধ করছি। প্রতিনিয়ত আরও উন্নতি করছি। বলতে পারব না কেন। হতে পারে আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। এই বয়সে অনুপ্রেরণাটা খুব জরুরি। আমি ভালো করছি, কারণ নিজের খেলাটা উপভোগ করি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫