Skip to content

গফরগাঁওয়ে চোর সন্দেহে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

গফরগাঁও প্রতিনিধি ॥
ময়মনসিংহ: গফরগাঁওয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে স্কুলছাত্র রিয়াজুল ইসলাম রিয়াদকে। সে ঘাগড়া উথুরী ছিপান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ৯ জনের নামে মামলা করেছেন তার ফুফা আবদুর রাজ্জাক।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, সকালে দোকানের তালা ভাঙার অভিযোগ তুলে রিয়াদকে আটক করে ব্যবসায়ী আশরাফুল, তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ। এরপর উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড় এলাকায় গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। পরে মৃত্যু হয় রিয়াদের। অভিযুক্ত আশরাফুলসহ কয়েকজন এখন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫