Skip to content

কাঠমান্ডুতে বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

বাংলাভূমি ডেস্ক ॥
বিমসটেক সম্মেলনে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। সকাল ৯টায়, কাঠমান্ডুর সোয়ালটি ক্রাউন হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিমসটেকভুক্ত দেশগুলোর নেতারা যোগ দিয়েছেন।
আজ রিট্রিট সেশন ও সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ গ্রীড সহযোগিতা বিষয়ক চুক্তি ও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন বিষয়ক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রিট্রিট সেশনে সম্মেলনের প্রথম দিনের আলোচনা নিয়ে, শীর্ষ নেতারা বিস্তারিত পর্যালোচনা করছেন।

এছাড়াও বিমসটেকের গত ২১ বছরের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের মূল পর্বে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা না হলেও, রিট্রিট সেশনে নেতৃবৃন্দের আলোচনায় বিষয়টি আসার সম্ভাবনা রয়েছে।
দুই দিনের বিমসটেক সম্মেলন শেষ হবে একটি যৌথ ঘোষণার মধ্য দিয়ে। আজ নেপালের কাছ থেকে বিমসটেক চেয়ারের দায়িত্ব পাবে শ্রীলঙ্কা। দুই দিনের সরকারি সফর শেষে দুপুরে কাঠমান্ডু থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: ইন্ডিপেন্ডেন্টটেলিভিশন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫