Skip to content

কালিয়াকৈরে পিস্তলসহ গ্রেফতার ১০

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে পৃথক অভিযান চালিয়ে একটি পিস্তল ও ইয়াবাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে তাদের গ্রেফতার হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই আবু সাঈদ বলেন, “এলাকার শীর্ষ সন্ত্রাসী লিয়ন তার সহযোগীদের নিয়ে বুধবার রাত পৌনে ৩টার দিকে একটি সাদা প্রাইভেট কারে তালতলী এলাকায় আনন্দ পার্কে যান। “সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৯০০ ইয়াবা উদ্ধার করার পাশাপাশি একটি প্রাইভেট কার জব্দ করা হয়। লিয়নের নামে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি হচ্ছে হত্যা মামলা। অন্যদের নামেও একাধিক মামলা রয়েছে।”

এছাড়া একই রাতে কালিয়াদহ এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয় বলে তিনি জানান।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার লিয়ন সিদ্দিক (৩৬), সিনাবহ এলাকার ফিরোজ আহম্মেদ ওরফে শুভ (৩২), আন্দারমানিক এলাকার আনোয়ার হোসেন (৩৩), মৌচাক এলাকার রুবেল পারভেজ (৩০), কারল সুরিচালা এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল বালাশ্বর এলাকার জুয়েল হাসান (২৩), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ফেরদৌস হাসান (১৮), জামালপুরের তুলশীপুর এলাকার আল আমিন (২০), একই উপজেলার মিরিকপুর এলাকার মো. আব্দুল্লাহ (২০) ও বগুড়া সদরের সেলিমপুর এলাকার সতন বাসপন (২০)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫