স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রাক বিকল হয়ে রাজশাহী-জয়দেবপুর রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘিœত হয়েছে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, শিমুলতলী সড়কের রেলক্রসিংয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে গেলে এই বিপত্তি দেখা দেয়।
এ সময় ঢাকাগামী চাপাইমেইল কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনে আর রাজশাহীগামী একতা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে আটকা পড়ে।
স্টেশন মাস্টার শাহজাহান বলেন, ট্রাকটি মেরামত করে সরিয়ে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এক ঘণ্টা যাত্রা বিরতির পর চাপাইমেইল ও একতা এক্সপ্রেসসহ সব ট্রেন ছেড়ে যায়।
