Skip to content

ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’র দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক ॥

রাশিয়া বিশ্বকাপ শেষেই জানা গিয়েছিল পরবর্তী আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তখনো নিশ্চিত ছিলো না কবে, কোথায় মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল।

অবশেষে শুক্রবার জানা গেল ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’ ম্যাচের দিনক্ষণ। আগামী মাস তথা অক্টোবরের ১৬ তারিখ সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই ঘোষণা দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

অক্টোবরের ১৬ তারিখ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে ১২ তারিখ স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। এসব প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বে থাকবেন নেইমার।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নেইমারের স্থায়ীভাবে ব্রাজিলের অধিনায়কত্ব তুলে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫