Skip to content

ফেসবুক আইডি ফেরত পেলেন পরীমণি

বিনোদন ডেস্ক ॥

একেরপর এক তারকার ফেসবুক আইডি হ্যাকড হচ্ছে। এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে নায়িকা পরীমনির ফেসবুক আইডি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আইডিটি তার নিয়ন্ত্রণে ছিল না। ফেসবুক ভেরিফাইড লাইক পেজটিও তার নিয়ন্ত্রণে ছিল না।বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন নায়িকা। কিন্তু হ্যাকড হওয়ার প্রায় তিন ঘন্টা পর নিজের আইডি ও পেইজ ফেরতওপেয়েছেন। এমনটাই জানিয়েছেন পরীমণি।

পরীমণি বলেন, অবশেষে নিজের ফেসবুক আইডি ফিরে পেলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পর থেকে আইডি আমার নিজের নিয়ন্ত্রণে ছিল না। হ্যাকিংয়ের পর যদি আমার আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট কিংবা ছবি যদি কারও ইনবক্সে পাঠানো হয়, তাহলে কেউ বিভ্রান্ত হবেন না। আর এমন কিছু হলে সেই ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃক্ষিত।’

কিছুদিন থেকে ফেসবুকে লক্ষ করা যাচ্ছে তারকাদের আসল ফেসবুক আইডির মতই নতুন আরও একটি আইডি। তারকারা নতুন কোনো স্ট্যাট্যাস দিলে কিংবা ছবি আপলোড করলে সেটা নতুন অ্যাকাউন্টেও আপডেট হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত অনেকেই। সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের একটি ফেসবুক অ্যাকাউন্ট নিয়েও বিভ্রান্তি তৈরী হয়। অবশেষে জানা যায় তিনি কোনো ফেসবুক ব্যাবহার করেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫