Skip to content

ইয়েমেনে সংঘাত-বিমান হামলায় বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইয়েমেনের হুদাইদাহ শহরে সংঘাত ও বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই সহিংসতা চলছে।

সৌদি জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় বহু মানুষ প্রাণ হারিয়েছে বলে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে। একটি সূত্র বলছে, সেখানে ৬০ বারের মতো হামলা চালানো হয়েছে। বহু বেসামরিক নাগরিক এসব হামলায় নিহত হয়েছেন বলেও ধারণা করা হয়েছে।

শনিবার শান্তিচুক্তি বাতিল হওয়ার পর এ পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে বলে হুদাইদাহ প্রদেশের বেশ কিছু হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। এদের মধ্যে ৭৩ জন বিদ্রোহী যোদ্ধা এবং ১১ জন সরকার বাহিনীর সেনা সদস্য।

গত জুলাই মাসে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে সৌদি জোট। জাতিসংঘ বলছে, বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে ইয়েমেনের মানুষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫