Skip to content

প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরিকাঘাতে সাতজন আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ছুরিসহ এক আফগান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের একটি ক্যানেলের তীরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছুরিকাঘাতের ঘটনায় আহতদের মধ্যে দু’জন ব্রিটিশ পর্যটক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই আফগান ব্যক্তি আগন্তুকের মতো দুইজন পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করেন। পাশেই থাকা কিছু মানুষ তার দিকে বল ছুড়ে তাকে থামানোর চেষ্টাও করে। এরপর হামলাকারী পালিয়ে যান। পরে তিনি দু’জন ব্রিটিশ পর্যটকের ওপরও হামলা চালান।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে এ ঘটনা নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।

তবে ফ্রান্সের পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫