Skip to content

‘ধুম ফোর’ ছাড়ার কারণ জানালেন সালমান

বিনোদন ডেস্ক ॥

‘ধুম’ ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে সালমান খানের অভিনয় করা কথা ছিলো। কিন্তু সিনেমাটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে ব্যাপক চর্চা হচ্ছে। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চনের জন্য সালমান সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছেন। কারণ জুনিয়র বচ্চনের সঙ্গে ‘ভাইজান’ পর্দা ভাগাভাগি করতে চান না। যদিও অভিষেক শুরু থেকেই ‘ধুম’র প্রতিটি পর্বে অভিনয় করে আসছেন।

তবে সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে সালমান জানালেন, এই সিনেমায় তার চরিত্রটিতে নেতিবাচক ছায়া রয়েছে। এমন কিছু বিষয়ের জন্য এই চরিত্রে তিনি অভিনয় করতে পারছেন না।

আরও জানান, তার অসংখ্য ভক্তদের কাছে নিজেকে তিনি নেতিবাচক ভাবে উপস্থাপন করতে চান না। সাল্লু খলচরিত্রে অভিনয় করা থেকে বিরত থাকতে চান এবং তার ভক্তদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাতে চান।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ধুম’র চতুর্থ কিস্তি পরিচালনা করবেন মণীশ শর্মা।

সালমান খান বর্তমানে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ও টিভি রিয়েলিটি শো বিগ বস নিয়ে ব্যস্ত আছেন। খুব শিগগিরই তিনি ‘দাবাং থ্রি’র কাজ শুরু করতে যাচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫