Skip to content

সাব্বির-শিমুর ‘ভালোবাসায় বিসর্গ’

বিনোদন ডেস্ক ॥

রবিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। স্ত্রী কেয়া ও ছোটবোনকে নিয়ে তার সুখের সংসার।

কেয়ার বড় ভাই-ভাবীর সাথে বিয়ের পর থেকে রবিনের সম্পর্ক ভালো না। তাদের সঙ্গে যোগাযোগ করেন না বা কোনো প্রয়োজনেও সাহায্য নেন না তিনি।

হঠাৎ রবিন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন। তার সচ্ছল পরিবারে সৃষ্টি হয় অভাব-অনটন। যে কারণে কেয়ার সাথে তার সম্পর্কের অবনতি ঘটে, হতাশাগ্রস্থ রবিন কেয়ার সাথে অকারণেই ঝগড়ায় করেন। কেয়া কী করবেন কিছু বুঝে উঠতে পারছেন না।

এরপর কী ঘটবে, তা জানা যাবে খণ্ড নাটক ‘ভালোবাসায় বিসর্গ’-এ।
আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার ইফতি।

এতে রবিনের চরিত্রে মীর সাব্বির ও কেয়ার চরিত্রে সুমাইয়া শিমু অভিনয় করেছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫