Skip to content

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক ॥

চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকার কর্মকর্তারা। খবর বিবিসি

এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ। তার অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫