Skip to content

বুলেট ট্রেনে চীন থেকে কলকাতা,যুক্ত হবে বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং থেকে ভারতের কলকাতায় ট্রেন সাভির্স চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মা ঝানউ।

বুধবার (১২ সেপ্টেম্বর) এক সম্মেলনে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দুই হাজার আটশ কিলোমিটারের এ রেলরুটের যাত্রাপথে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন। রাষ্ট্রদূত জানান, ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা চালু করতে চায় তার দেশ।

রাষ্ট্রদূত মা ঝানউ আরো বলেন, এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছানো যাবে। যাতে উপকৃত হবে সবাই। বৃদ্ধি পাবে বাংলাদেশ- চীন- ভারত-মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে বাণিজ্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫