Skip to content

বিজ্ঞাপনে অপূর্ব

বিনোদন ডেস্ক ॥

গেলো এক যুগ ধরে ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। সারাবছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। গত ঈদে প্রায় ১৩/১৪ টার মত নাটকে দেখা গেছে তাকে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো শিহাব শাহীনের ‘বিনি সুতোর টান’ নাটকটি।

এ নাটকে অপূর্বের ছেলে আয়াশকেও দেখা গেছে। এত অল্প বয়সেও অভিনয় দিয়ে আয়াশ মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।

শুধু দেশেই যে তার এই জনপ্রিয়তা বিদ্যমান তা কিন্তু নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় অপূর্ব। যেখানে কলকাতার দর্শক তাদের চ্যানেলে সিরিয়াল দেখে বিরক্ত, সেখানে অপূর্ব অভিনীত নাটক তারা ইউটিউবে আগ্রহ নিয়ে দেখেন। শুধু নাটকেই নয় তিনি কাজ করেছেন সিনেমায় এবং বিজ্ঞাপনে।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন তিনি। গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিজ্ঞাপনটির শুটিং হলো। এটি ছিলো একটি ইলেক্ট্রনিক পণ্য প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের বিজ্ঞাপন। নির্মাণ করছেন রিমন মেহেদী। এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল তানিয়া বৃষ্টি।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করেছি। শুটিং হয়েছে এফডিসিতে। এফডিসিতেও অনেকদিন পর আসা। বিশাল সেট ও আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং করেছি। পুরো ইউনিটের আন্তরিকতায় আমি অনেক মুগ্ধ। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

নির্মাতা সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যেই এই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫