Skip to content

নতুন ছবিতে অমৃতা

বিনোদন ডেস্ক ॥

পড়াশোনার ব্যস্ততা আর শারীরিক ফিটনেস; সবকিছু মিলিয়ে প্রায় দেড় বছর আড়ালে ছিলেন চিত্রনায়িকা অমৃতা। বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও নতুন কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে।

সম্প্রতি ‘ওহ মাই লাভ’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন। অনেকটা চুপিসারেই ছবিটির শুটিং করেছেন অমৃতা। পরিচালনা করছেন আবুল কালাম আজাদ।

এর মধ্যে জানা গেল, নতুন আরও এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ নায়িকা। ছবির নাম ‘সমসাময়িক’। এটি পরিচালনা করবেন রয়েল খান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেন অমৃতা। নায়িকা চূড়ান্ত হলেও এ ছবিতে নায়ক হিসেবে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

অমৃতা বলেন, ‘আলহামদুলিল্লাহ! এতদিন পড়াশোনার চাপে কাজ থেকে একটু দূরে ছিলাম। আর নিজের ওজনটাও কমিয়ে আনার চেষ্টা করছি। মাঝে অনেকটা মুটিয়ে গিয়েছিলাম। এখন নিয়মিতই কাজ করবো। গতানুগতিক ধারার বাইরের একটি গল্প নিয়ে নির্মিত হবে এই ছবিটি। আমার চরিত্রটা খুব ইনোসেন্ট একটা মেয়ে যে কিনা এতিম খানাতে বড় হয়েছে। মেয়েটাকে এলাকার মানুষ খুব বাজে চোখে দেখে। সবাই ওকে নিয়ে তাচ্ছিল্য করে।’

আগামী নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে ‘সমসাময়িক’ ছবির শুটিং, এমনটাই জানালেন অমৃতা।

দেড় বছর আগে ‘ময়না পাখির সংসার’ নামে একটি ছবির শুটিং করেছিলেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫