Skip to content

‘কারিনার ‘গুড নিউজ’

বিনোদন ডেস্ক ॥
গুঞ্জন চলছিল দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন কারিনা কাপুর। বন্ধু অমৃতা আরোরা একটি অনুষ্ঠানে সাইফ-কারিনার এ চিন্তাভাবনার কথা প্রকাশ্যে এনেছিলেন। এবার তেমনই একটি গুড নিউজ কী সত্যিই হতে চলেছে?

২০১৬ সালের ডিসেম্বরে প্রথমবার মা হন কারিনা। জন্ম নেয় সাইফ-কারিনার ছেলে তৈমুর ৷ এরই মধ্যে রীতি মতো সেলিব্রিটি তকমা পেয়ে গেছে ছোট্ট তৈমুরও। পতৌদি পরিবাররে একেবারে ছোট সদস্যর ছবি পেতে মরিয়া থাকে নেটদুনিয়া। তৈমুরও যেন রপ্ত করে ফেলেছে সেই রীতি। কাপুর ও পতৌদি পরিবারের নাতির রক্তেও তো রয়েছে নবাবিয়ানা। সাইফ ও কারিনার ছেলে একেবারে পারফেক্ট কিড স্টার। মা হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন কারিনা। কিন্তু ছেলেকে এক মুহূর্তও চোখের আড়াল হতে দেন না তিনি। শুটিংয়ের সময়ও তৈমুর থাকেন তার সঙ্গে।

ননদ সোহার মেয়ে ইনায়ার জন্মদিনে ছেলেকে নিয়ে এলেন কারিনা। সঙ্গে অবশ্যই সেই গুড নিউজ ৷ আসলে যে শার্টটি পরলেন কারিনা, তাতেই লেখা রয়েছে ‘গুড নিউজ’। জল্পনা তো ছিলই। তাহলে কি টি শার্টের লেখার মাধ্যমে সেই জল্পনাই উস্কে দিতে চাইলেন করিনা?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫