Skip to content

তনুশ্রীকে নোটিশ দিচ্ছেন নানা পাটেকার

বিনোদন ডেস্ক ॥
যৌন হেনস্থার অভিযোগ করায় তনুশ্রী দত্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন নানা পাটেকার। রোববার তার আইনজীবী রাজেন্দ্র শিকোড় কর জানান, ক্ষমা চাইতে বলে তনুশ্রীকে আইনি নোটিশ পাঠাচ্ছেন তারা।

যদিও তনুশ্রীর দাবি, শনিবার বিকেল পর্যন্ত নানার পক্ষে কোনও নোটিশ তিনি পাননি।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে যৌন হেনস্থা নিয়ে বলিউডের এক সময়ের হার্টথ্রব এ অভিনেত্রী তনুশ্রী অভিযোগ করেন, এক ছবির শুটিংয়ে তাকে নানা পাটেকারের হেনস্থার মুখে পড়তে হয়েছিল। এখানেই থেমে থাকেননি নানা পাটেকার। তনুশ্রীকে হেনস্থার পর তার সঙ্গে ছবিতে অন্তরঙ্গ দৃশ্যের দাবিও করেছিলেন নানা। প্রত্যেকে নানা পাটেকারের সম্পর্কে জানেন। নারীদের প্রতি তিনি কতটা রুড ও অভদ্র। সবাই জানেন নারীদের হেনস্থা করায় তার একটা ইতিহাস আছে। এটা ইন্ডাস্ট্রিতে না বলা সত্য।

এদিকে নানা পাটেকার বলেন, আমি শুটিংয়ে ব্যস্ত আছি। অক্টোবরের ৭ বা ৮ তারিখে মুম্বাই ফিরে সংবাদ সম্মেলন করব। ক্যামেরার চোখে চোখ রেখে সব প্রশ্নের জবাব দেব। আমার কিছু লুকানোর নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫