বিনোদন ডেস্ক ॥
আজ সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে বসতে যাচ্ছে সুন্দরীদের মেলা। দ্বিতীয়বারের মতো অন্তর শোবিজ আয়োজন করতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্ব। এদিনই সেরা ১০ সুন্দরী থেকে নির্বাচিত করা হবে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সেরা ১০-এ আছেনÑ নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এখান থেকেই সেরা জন আগামী ডিসেম্বরে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ডে দেশের প্রতিনিধিত্ব করবেন। রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে এটিএন বাংলা। এটি উপস্থাপনার দায়িত্বে আছেন ডিজে সনিকা ও আরজে নিরব।
আয়োজকরা জানান, এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী।
ফাইনালে চূড়ান্ত বিজয়ী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। গতবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জেসিয়া ইসলাম। তার আগে বাংলাদেশ থেকে ২০০১ সালে ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাবাসসুম ফেরদৌস শাওন।
সুত্র : আমাদের সময়
সেরা সুন্দরী হয়ে কে যাচ্ছেন চীনে
আপডেট :September 30, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
