Skip to content

আরব আমিরাতে ফুজাইরাহ টাওয়ারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ টাওয়ারে অগ্নিকান্ডে ২ জন আহত হয়েছেন। বুধবার আনুমানিক রাত পৌনে দশটায় ফুজাইরাহ শহরের ওই আবাসিক টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফুজাইরাহর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আল তুনালি বলেন, আহত দুই বাসিন্দাকে ভবনটির ধোয়া ছড়িয়ে পড়া অংশ থেকে উদ্ধার করা হয়।

আগুন নেভানোর জন্য খুব দ্রুত বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের ঘটনাস্থলে পাঠালে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচ তলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তারা।

ছয় তলা ওই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বর্তমানে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আছে। পুলিশ বলছে, আগুন নেভানোর কাজ সম্পন্ন হলেই বাসিন্দাদের আবার ভবনটিতে ফিরে আসার অনুমতি দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫