Skip to content

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনা

আন্তজার্তিক ডেস্ক ॥
চীনকে সতর্ক করতে ব্যাপক সামরিক মহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীনের সামরিক কর্মকা-কে প্রতিহত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী নভেম্বরের শুরুতে এ মহড়া হবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মাইক পেন্স বলেন, চীনের অপ্রত্যাশিত হয়রানিকে প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র মহড়া চালাবে। নিজ দেশের স্বার্থে এ মহড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত অংশ ও তাইওয়ানের পাশ দিয়ে যাওয়া উড়োজাহাজ ও জাহাজগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছেই। মিডিল ইস্ট মনিটর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫