Skip to content

শ্রীপুরে নন-ক্যাডার প্রধান শিক্ষকদের সংবর্ধণা

আবুবকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের এ সংবর্ধণা প্রদান করেন। বিসিএস ননক্যাডার হইতে আমেনা খাতুন পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও মোঃ জুয়েল মিয়া আনসার টেপির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়া জন্য অনেক গুরুত্ব দিয়ে ননক্যাডার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আমরা একে সাধুবাদ জানাই, এর সুফল সুনিশ্চিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রমজান আলী, আকরাম হোসেন, মর্জিনা সুলতানা, উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ দুইশতাধিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
ননক্যাডারদের শিক্ষক হিসেবে যোগদান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এফ এম এ রউফ মাস্টার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫