Skip to content

কাপাসিয়ায় আইএফআইসি ব্যাংকের ৪২তম বার্ষিকীতে গ্রাহক সমাবেশ

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া শহরের আইএফআইসি ব্যাংক শাখা’র উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রাহক সেবা নিশ্চিত করতে এক অনাড়ম্বর পরিবেশে ব্যাংকের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা শহরের কলেজ রোডে অবস্থিত ১৩৭তম শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যাংকের প্রথম গ্রাহক ও দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ব্যাংকের গ্রাহক জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও গ্রাহক সারোয়ার মোর্শেদ মোল্লা রুপম, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও গ্রাহক লাভলী আক্তার, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আলাপ’র ব্যবস্থাপক খাদিজা বেগম প্রমুখ।
শাখা ব্যবস্থাপক জানান, আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৩ সালে ব্যাংক তার পুর্নাঙ্গ রুপ লাভ করে। কাপাসিয়া শাখাটি গত প্রায় দেড় বছরে দেড় হাজার গ্রাহককে সন্তুষজনক ভাবে সেবা দিচ্ছেন। বর্তমানে ব্যাংকের গ্রাহকদের মাঝে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ঋণ বিতরণ এবং গ্রাহক সেবা শতভাগ নিশ্চিত করতে পেরেছেন বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫