আবুবকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: দি প্রিমিয়ার ব্যাংক লিঃ বরমী এজেন্ট পয়েন্টের শাখার উদ্যোগে আলোচনা সভা ও বিনামূল্যে দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১ ঘটিকায় বরমী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দি প্রিমিয়ার ব্যাংক মাওনা চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা তুলে ধরে তিনি বলেন, ব্যাংকিং সুবিধা জনসাধারণের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। প্রচলিত ব্যাংকিং সেবার সাথে এজেন্ট ব্যাংকিং এর খুব বেশি পার্থক্য নাই। বরং এজেন্ট ব্যাংকিং সুবিধা বেশি, লেনদেন অতি সহজ। অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং এর নানাদিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন অরগানাইজার জামিল আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বরমী ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ আঃ রাজ্জাক বেপারী, মাওলানা মোঃ মহি উদ্দিন, এজেন্ট ব্যাংক বরমী পয়েন্টের অফিসার মারুফ আহমেদ, রোজিনা আক্তার, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা লিটন আহমেদ, আবুল কাশেম, মোজাহিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক জনসাধারণ। অনুষ্ঠান পরিচালনা করেন বরমী এজেন্ট পয়েন্টের ইনচার্জ মাহবুবুল আলম মানিক। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষার জন্য আম ও লিচুর চারা বিতরণ করা হয়।
শ্রীপুরের বরমীতে প্রিমিয়ার ব্যাংকের বিনামূল্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ
আপডেট :October 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
