কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে ছয়বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামী জসীমকে শনিবার রাতে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর জসীমের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। মামলার আই.ও এসআই রাজামিয়া গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জসীমকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানাযায়, বগুরা জেলার পারবতীপুর থানার উনচুরকী গ্রামের মিজানুর রহমান পরিবারসহ কালিয়াকৈর উপজেলার বিশ^াসপাড়া ভাড়া থেকে রাজ মিস্ত্রি এবং তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে। গত ৯ অক্টোবর বিকালে মিজানুর রহমানের শিশু কন্যাটি প্রাইভেট শেষ করে বাসায় ফেরার পথে লম্পট জসিমের মুদি দোকানের সামনে পৌছালে জসিম উদ্দিন জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে ওই শিশুকে মুদি দোকানের ভিতর ধর্ষণ করে। স্থানীয় লোকজন শিশুটির ডাকচিৎকারে ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কালিয়াকৈরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক
আপডেট :October 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
